Friday, July 25, 2014

ঈদের মার্কেটিং এখন ঘরে বসেই

যানজটের ভোগান্তি এড়িয়ে ঘরে বসেই ঈদের বাজার সারতে কে না চায়? তাই জমজমাট হয়ে উঠেছে অনলাইন বাজার। ঈদ উপলক্ষে নতুন নতুন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দেশের শীর্ষস্থানীয় সব ই-কমার্স সাইট।


নিম্নে বিস্তারিতঃ-


এখনই ডটকম

www.akhoni.com-এ চলছে 'ডিজিটাল ঈদ মেলা ২০১৪'। পাঞ্জাবি, কুর্তা, সালোয়ার-কামিজ, শাড়ি, জুয়েলারি, টি-শার্টসহ ঈদের কেনাকাটার অনেক কিছুই মিলছে। বিভিন্ন অফার ও মূল্য ছাড় দিচ্ছে সাইটটি। ২৫ জুলাই পর্যন্ত চলা এ মেলায় নিত্যনতুন বাহারি পণ্য যোগ করা হবে।

আজকের ডিল

ajkerdeal.com বাজার মূল্যের চেয়েও কম দামে বিক্রি করছে নতুন নকশার পাঞ্জাবি, শাড়ি, গয়না, স্যান্ডেল, জুতা, নারী ও শিশুদের সব ধরনের পোশাক, আংটি, কানের দুল, সানগ্লাস, ব্রেসলেট, টি-শার্ট, শার্ট, ঘড়ি, জায়নামাজ, হ্যান্ডব্যাগ ইত্যাদি। প্রতিটি পণ্যেই রয়েছে বিশেষ মূল্য ছাড়। সারা দেশে হোম ডেলিভারিসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ ও সাভারে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। অর্থাৎ অগ্রিম কোনো টাকা দিতে হবে না। পণ্য পছন্দ না হলে কোনো সার্ভিস চার্জ ছাড়াই ফেরত দেওয়া যাবে।

বাংলাদেশ ব্র্যান্ডস

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে bangladeshbrands.com। রং, এক্সট্যাসি, সাদা-কালো, মেন্সক্লাব, প্রবর্তনা, নগরদোলাসহ ৩৯টি ব্র্যান্ডের প্রায় ২১ হাজারেরও বেশি কাপড়ের পসরা সাজিয়েছে তারা। পাশাপাশি ১০ হাজারেরও বেশি ইলেকট্রনিকস ও কমপিউটার পণ্য কেনার সুযোগ রয়েছে এখানে।

সুন্দরবন, ফেডেক্স ও ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো প্রান্তে ক্রেতাদের ঠিকানায় পণ্য পেঁৗছে দেয় সাইটটি।

প্রিয় শপ

ঈদ সামনে রেখে কুমিল্লার খাদিসহ আকর্ষণীয় নকশার পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, বিদেশি অলংকার, ঘড়ি, চশমা, ব্যাগ, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী ও বিউটি কেয়ার পণ্য নিয়ে অনলাইনে পসরা সাজিয়ে বসেছে PriyoShop.com। প্রতিটি পণ্যেই আছে বিশেষ মূল্য ছাড়। অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসীরাও কিনতে পারবেন। ফেইসবুকেও (fb.com/priyoshopping) পণ্য কেনার সুযোগ আছে।

আমার পণ্য

দেশি বিভিন্ন বুটিক হাউসের তৈরি পোশাক, জুতা, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য নিয়ে নিজেদের ঈদ আয়োজন সাজিয়েছে www.amarponyo.com। পোশাকের পাশাপাশি আরএফএলের ফার্নিচারও মিলবে। সাইটটিতে পণ্য কিনে ঘরে বসেই সংগ্রহ করা যাবে। তবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এবং বাইরের জেলাগুলোর জন্য অগ্রিম মূল্য পরিশোধ করে পণ্য সংগ্রহ করা যাবে। ঈদ উপলক্ষে সাইটটির পুরনো ক্রেতারা পাবেন একটি ডিসকাউন্ট কুপন, যা দিয়ে কোরবানির ঈদ পর্যন্ত ১০ শতাংশ ছাড়ে পণ্য কেনা যাবে।

সিভি স্ট্রিট

এই ঈদে  civvystreetbd.com হাল ফ্যাশনের পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, জিন্সসহ নানা পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে। এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসব পাঞ্জাবি। মহিলাদের জন্য থাকছে সিঙ্গেল কামিজ, টপসসহ বিভিন্ন পোশাক। দুই হাজার ৩৮০ থেকে দুই হাজার ৯৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সিঙ্গেল কামিজ। টপস বিক্রি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। আর সিভি স্ট্রিটের মনকাড়া ডিজাইনের লেদার পণ্য তো রয়েছেই। এ ছাড়া ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার। দুই হাজার ৫০০ টাকার ওপরে কেনাকাটা করলেই থাকছে আকর্ষণীয় উপহার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের পরিচয়পত্র প্রদর্শন করে মোট দামের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন।

উপহার বিডি

ঈদে প্রয়োজনীয় কাঁচাবাজারের পণ্য পাওয়া যাচ্ছে www.upoharbd.com-এ। রয়েছে মাংস, পোলাও চাল, বেসন, ছোলা থেকে শুরু করে আস্ত খাসি পর্যন্ত। ঈদের পোশাক, যেমন- ছেলেদের পাঞ্জাবি, জায়নামাজ, আতর, মেয়েদের শাড়িও আছে। রমজান উপলক্ষে সাইটটি ঘরে বসেই বিশেষ ছাড়ে ইফতারি কেনার সুযোগ দিচ্ছে।

গিফটহাট

www.giftzhaat.com-এ জামদানি, মসলিন ও সিল্কের শাড়িসহ সুতি কাপড়ে তৈরি বিভিন্ন পণ্যও বিক্রি হচ্ছে। উপহার হিসেবে সাইটটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট। শিশুদের জন্য রয়েছে পোশাক ছাড়াও পুতুল, চকোলেট, কার্টুন কেক, আইসক্রিম এবং বিভিন্ন উপহারসামগ্রী।

গিফটমেলা

www.giftmela.com এবার রং, জয়িতা, মনসা, গিফটমেলাসহ বিভিন্ন ব্র্যান্ডের তৈরি সুতির পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি ও সালোয়ার-কামিজ নিয়ে পসরা সাজিয়েছে। পাশাপাশি রয়েছে মনিহারি পণ্য। কিছু কিছু পণ্যে ছাড় রয়েছে।

ফেইসবুকেও চলছে কেনাবেচা

ই-কমার্স সাইটগুলোর মতোই ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনে কেনাবেচা চালাচ্ছে স্টাইল ওয়ার্ল্ড কালেকশন (facebook.com/swcbd),

টি-জোনবিডি (facebook.com/TZONEBD), রূপকথা জামদানি (facebook.com/Rupkotha.Jamdani), বাংলাদেশ অনলাইন শপিং সেন্টার (facebook.com/BangladeshOnlineShopingCenter), সাফা অ্যান্ড জুনিস ওয়ার্ডরোব (facebook.com/shafanzuni/photos_stream)), বাংলাদেশি গয়নাসহ (facebook.com/pages/Bangladeshi-Gohona) বেশ কয়েকটি উদ্যোগ। এসব পেইজের পোস্টে কমেন্ট বা বার্তা পাঠানোর পাশাপাশি সেখানে দেওয়া নম্বরে কল করেও পণ্যের অর্ডার দেওয়া যায়।

থেমে নেই ক্লাসিফায়েড ওয়েবসাইটগুলোও

ই-কমার্স সাইটগুলোর চেয়েও পণ্য কেনাবেচায় জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ওয়েবসাইট। এগুলো হলো- বিক্রয় ডটকম (bikroy.com), ক্লিক বিডি (clickbd.com), এখানেই ডটকম (ekhanei.com), ওএলএক্স (olx.com.bd), কারমুডি ডটকম (carmudi.com.bd), লামুডি ডটকম (lamudi.com.bd) ইত্যাদি। এখান থেকে যেকোনো ক্রেতা বা বিক্রেতা তাদের পণ্য কোনো ঝামেলা ছাড়াই কেনাবেচা করতে পারেন।

চলছে অনলাইন ঈদমেলা

www.emelabd.net-এ ১০ জুলাই থেকে অনলাইন ঈদ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 'র‌্যালি রাউন্ড'। মূল্য ছাড়ে পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন উপহারও থাকছে এ মেলায়। এতে অংশ নিয়েছে আজকের ডিল, এখনি, চারুপ্রাঙ্গণ, ওরিয়েন্টাল সার্ভিসেস, ই-সুফিয়ানা, স্মার্ট টেকনোলজিস, বিজনেস ল্যান্ড, নারীতা বিডি, ইউনিক বিজনেস সিস্টেম, তাসনিফ বিউটি কেয়ার, গ্লোবাল ব্র্যান্ড, বাংলা হ্যান্ডি ক্রাফটস, শৈলী ফ্যাশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঈদের দিন পর্যন্ত চলা এ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রিপিস, টি-শার্ট, গয়না, জুতা, কসমেটিকস, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন পণ্য কেনা যাবে।

1 comment:


  1. Are you aware greater than 1 crore individuals live in a rented house in Dhaka? Remaining the busiest metropolis of Bangladesh, a number of people locate it as well tricky to locate a residence for rent in Dhaka which they would like. Is that basically as tricky because it sounds like? By this post, I am about to make clear your whole confusion about House Rent In Dhaka. Immediately after reading through this short article, It will probably be less complicated that you should lease a dwelling in Dhaka. I am likely to tell you the way yow will discover the top residences for rent with no hassle.

    For starters, allow me to inquire you an issue. How wouldn't it be in the event you observed all the listings of lease in Dhaka entirely? That Appears fantastic, isn’t it? Rents.com.bd has manufactured it legitimate for you personally. Browsing the rents.com.bd Web-site, you will discover all kinds of assets to rent or purchase in Dhaka. It is possible to hire Dwelling, One-room flat, Double-space flat, Bachelor’s flat and massive Apartment. Aside from, You may as well find Commercial Area, Shop Area, Business office Place, Cafe Place, Household appliances, and Home furnishings for hire in Dhaka town. Many of the listings are confirmed via the Rents workforce. Here is the easiest choice to hire and purchase any kind of house in Dhaka.

    ReplyDelete