বিভাগে আপনি তথ্য যুক্ত করতে চান সে অনুযায়ী বিভাগ নির্ধারণ করতে হবে। এরপর ম্যাপের ওপর একটি পিন-পয়েন্ট দেখাবে। এবার আপনার কাঙ্ক্ষিত জায়গায় পিন-পয়েন্টটি বসাতে হবে। এরপর বিভাগ নির্ধারণ করে নিচের বক্সে জায়গা, ভবন কিংবা স্থাপনার নাম বসাতে হবে। এখন বাম পাশে ওই স্থান বা স্থাপনার বিস্তারিত যুক্ত করার নির্দেশনা আসবে। ইংরেজির পাশাপাশি বাংলা নাম দিতে চাইলে add more name-এ ক্লিক করে প্রথম ল্যাঙ্গুয়েজের বক্সে bengali নির্বাচন করে পাশের বক্সে বাংলায় নাম দিতে হবে। পরের বক্সে প্রাইমারি এবং নামটি সঠিক নিশ্চিত হলে অফিশিয়াল নির্বাচন করে দিতে হবে। ঠিকানা, ওয়েবসাইট, মোবাইল নম্বর, অফিস হলে সেটির কার্যদিবসসহ বিভিন্ন তথ্য দিতে হবে। এরপর নিচের বিল্ডিং বা বাউন্ডারিতে ক্লিক করে আপনার যুক্ত করা স্থাপনাটি নির্বাচন করে দিতে হবে। সবশেষে সেভ বাটনে ক্লিক করতে হবে। কোনো স্থান বা স্থাপনা ম্যাপে ভুল মনে হলে কিংবা আপনার সাবমিট করা স্থাপনা বা স্থান বদলে গেলে কিংবা ভুল জায়গায় হলে ম্যাপমেকারের হোমপেইজ থেকে ওপরের দিকে add new-এর পাশে থাকা edit বাটনে ক্লিক করতে হবে। পিন পয়েন্টে আগের জায়গা থেকে সরিয়ে সঠিক জায়গায় বসিয়ে আগের মতো প্রয়োজনীয় তথ্য সংযোজনের প্রয়োজন হলে সেগুলো দিয়ে সেভ করতে হবে।
কম্পিউটারের পাশাপাশি মোবাইল থেকেও ম্যাপমেকারে অংশ নেওয়া যাবে। সম্প্রতি 'ম্যাপমেকার বাডি' নামে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য একটি অ্যাপ তৈরি হয়েছে। তবে এখনো এর পূর্ণাঙ্গ সংস্করণ আসেনি। তাই কম্পিউটারের মাধ্যমেই ম্যাপিং করাই শ্রেয় ।
No comments:
Post a Comment